‘ভালোবাসার আলো-আঁঁধার’

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ২০:১৪

দিপ্ত টিভিতে আজ রাত ৯টা ০০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘ভালোবাসার আলো-আঁধার’। ফাহমিদুর রহমানের চিত্রনাট্য ও নুসরাত জাহানের সংলাপে রচিত এই ধারাবাহিকটি পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। অভিনয় করেছেন সুষমা সরকার, শাহেদ শরিফ খান, সাইফুল জার্নাল, সাবিনা দীপ্তি, করভী মিজান, হোসাইন নিরব, ফারিয়া শাহরিন, অরুনা বিশ্বাস, আবুল কাশেম, মিলি মুন্সী, চান্দা মাহজাবিন, রেজাউল সুজন, স্বাগতা, আইনুন পুতুল, রুহুল, তূর্য, নাজাহ আলাইনা আরো অনেকে।  জ্যোতিকে কিডন্যাপ করার বিষয়ে তারানার সমস্ত সন্দেহ নন্দিনীকে নিয়েই। তারানার প্রাপ্ত তথ্য প্রমাণও নন্দিনীকেই দোষী সাব্যস্থ করে যাচ্ছে। এদিকে নন্দিনী চিন্তিত জ্যোতিকে কি করে উ"ার করবে। এই নিয়ে মাহিনের সাথে আলাদা করে মিশন শুরু করে সে। আর তার জন্য অপূর্বর সাথে বিয়ে পিছিয়ে দেয় নন্দিনী।