একুশের নতুন বই

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:১৮

শেখ মুজিব একটি লাল গোলাপ

সম্পাদক: মিনার মনসুর। দিলওয়ার চৌধুরী

বাংলা একাডেমি

গ্রন্থমালার লোগো : রফিকুন নবী। প্রচ্ছদ : তারিক সুজাত মূল্য: ১৮০ টাকা

 

‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবর্ষ গ্রন্থমালা’ কর্মসূচির আওতায় বাংলা একাডেমির সশ্রদ্ধ নিবেদন।

পঁচাত্তর-পরবর্তীকালে বাংলাদেশে ‘শেখ মুজিব একটি লাল গোলাপ’ই হলো বঙ্গবন্ধুকে নিয়ে গ্রন্থাকারে প্রকাশিত প্রথম স্মারক সংকলন—যেখানে কবিতা ছাড়াও মূল্যায়নধর্মী খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রবন্ধ ছাপা হয়েছিল। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর লেখক-শিল্পী-সংস্কৃতিকর্মীরা যে তীব্র প্রতিবাদে ফেটে পড়েছিলেন, তার স্পর্ধিত প্রকাশ ছিল এটি। লেখক তালিকাটিও ছিল খুবই সমৃদ্ধ। তার মধ্যে ড. মযহারুল ইসলাম, বোস প্রফেসর ড. আবদুল মতিন চৌধুরী, অধ্যাপক কবীর চৌধুরী, ‘সমকাল’ সম্পাদক ইসমাইল মোহাম্মদ, বরেণ্য সাংবাদিক সন্তোষ গুপ্ত, স্বনামখ্যাত অন্নদাশঙ্কর রায়, সুনীল গঙ্গোপাধ্যায়, আসাদ চৌধুরী, নির্মলেন্দু গুণ, মহাদেব সাহা, জাহিদুল হক, ওমর আলী, কামাল চৌধুরী, রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ, জাফর ওয়াজেদ, স্বপন দত্ত, খালিদ আহসান, শাহাদাত বুলবুল, ফজলুল হক সরকার, অধ্যাপক শামসুল আলম সাঈদ, আবসার হাবীব, আলমগীর রেজা চৌধুরী, শিশির দত্ত, সনজীব বড়ুয়া, রবীন্দ্রনাথ অধিকারী, ইসরাইল খান, খোরশেদ আলম সুজন ও চাকসুর সাধারণ সম্পাদক জমীর চৌধুরীর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। চট্টগ্রামের এপিটাফ প্রকাশনী (৩৮৬ সিরাজুদ্দৌলা সড়ক, আন্দরকিল্লা) থেকে ১৩১ পৃষ্ঠার এ-সংকলনটি প্রথম প্রকাশিত হয় ১৯৭৯ সালের সেপ্টেম্বরে।

ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় পুনর্মুদ্রিত এ-সংকলনে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রতিবাদের স্বরূপের সঙ্গে ফুটে উঠেছে বঙ্গবন্ধুর জীবন ও দর্শনের পরিচয়—বাঙালির মহান নেতার মানস-ছবি।