বইমেলা প্রাঙ্গণে বিকাশের বই সংগ্রহ কেন্দ্রে সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল অভিযাত্রিকের মিরপুর শাখার শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয় বিকাশ। বইমেলা উপলক্ষ্যে সুবিধাবঞ্চিত শিশুদের স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযাত্রিক ফাউন্ডেশনের মাধ্যমে ৫ হাজার বই দেবে বিকাশ
০০০
ওয়ান ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং বৈকালী সংঘের উদ্যোগে সম্প্রতি রাজশাহীতে ‘৫ম ওয়ান ব্যাংক পুষ্প মেলা ২০২০’ আয়োজন করা হয়। পাঁচ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন ওয়ান ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ওয়াকার হাসান এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সুজায়েত ইসলাম
০০০০
এনসিসি ব্যাংকের উদ্যোগে ‘প্রিভেনশস অব মানি লন্ডারিং অ্যান্ড কমবেটিং দ্য ফিন্যান্সিং অব টেরোরিজম’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা সম্প্রতি চট্টগ্রামে উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এ কে এম মহিউদ্দিন আজাদ। এনসিসি ব্যাংকের এমডি ও সিইও মোসলেহ্ উদ্দীন আহমেদ
০০০
রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমিতে সিনিয়র অফিসারদের ফাউন্ডেশন কোর্সের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ। এ সময় রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমির প্রিন্সিপাল সালমা বানু , ডিজিএম সাফায়েত হোসেন উপস্থিত ছিলেন
