মোহনগঞ্জ (নেত্রকোনা) সংবাদদাতা
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ও বাংলাদেশ বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান বলেছেন, জন কল্যাণে নিজেকে নিবেদিত করতে চাই। প্রধানমন্ত্রীর নির্দেশে আমি জনগণের পাশে দাঁড়াতে এসেছি। আমি আপনাদের সহযোগিতা চাই। সোমবার বিকালে নেত্রকোনার মোহনগঞ্জ পৌরসভার স্থানীয় উসমান গণি চত্বরে তাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মুক্তিযোদ্ধা সংসদ ও সম্মিলিত নাগরিক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা মির্জা আবদুল গনির সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আঃ খালেক, হাবিবুর রহমান খান, নজরুল ইসলাম খান, নূর খান মিঠু প্রশান্ত, গোলাম মোহাম্মদ খান, বিমল রায়, মোহনগঞ্জ পৌর মেয়র লতিফুর রহমান রতন, আওয়ামী লীগ নেতা নূরুল আমিন, অধ্যাপক অমর ফারুক প্রমুখ।
