প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৯

সড়কে নিহত ইন্টার্ন চিকিত্সক

টাঙ্গাইল প্রতিনিধি

বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় গোলচত্বর এলাকায় সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইল ম্যাটসের দুই ইন্টার্ন চিকিত্সক নিহত হওয়ার প্রতিবাদে শোক র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরের ইন্টার্ন ডিপ্লোমা মেডিক্যাল অ্যাসোসিয়েশন ও ম্যাটসের শিক্ষার্থীরা এ মানববন্ধন করেন। টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে শোক র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেয়। এতে জেলার সরকারি ও বেসরকারি ম্যাটসের সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিক্যাল অ্যাসোসিয়েশন টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আমিনুল ইসলাম, ইন্টার্ন ডিপ্লোমা মেডিক্যাল অ্যাসোসিয়েশনের জেলা শাখার সভাপতি রাসেল সরকার, আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধি আব্দুল বাতেন, রাজু আহমেদ প্রমুখ।