কিশোরগঞ্জে ইয়াবাসহ দুই জন আটক

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৯

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের জেলা শহরের মণিপুর ঘাট এলাকা থেকে সোমবার দুপুরে ৪০ পিস ইয়াবাসহ দুই জনকে আটক করেছে র্যাব-১৪। আটককৃতরা হলো মোজাহেদুল ইসলাম নিক্সন (৩৬) ও জাকির হোসেন (৩১)।

কিশোরগঞ্জ র্যাবের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার চন্দন দেবনাথ জানান, জিজ্ঞাসাবাদে তারা মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।