বরিশালে কবি জীবনানন্দ দাশের জন্মদিন উদ্যাপন

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৯

বরিশাল অফিস

বরিশালে সোমবার রূপসি বাংলার কবি জীবনানন্দ দাশের ১২১তম জন্মদিন উদ্যাপন হয়েছে।

এ উপলক্ষ্যে নগরীর বগুড়া রোডের (কবি জীবনানন্দ দাশ সড়ক) জীবনানন্দ অঙ্গনে কবির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাতীয় কবিতা পরিষদ ও প্রগতি লেখক সংঘ। পরে জীবনানন্দ দাশ গ্রন্থাগারে জাতীয় কবিতা পরিষদ বরিশাল জেলা শাখার আয়োজনে স্বরচিত কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিকে উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ক্যাম্পাসে তিন দিনব্যাপী জীবনানন্দ মেলার দ্বিতীয় দিনে আলোচনা সভা ও প্রবন্ধ উপস্থাপন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ প্রফেসর মো. হানিফ। আরো উপস্থিত ছিলেন বিএম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. ফজলুল হক, বর্তমান অধ্যক্ষ প্রফেসর মো. শফিকুর রহমান শিকদার, বাংলা বিভাগের প্রধান নুসরাত জাহান প্রমুখ। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন বিএম কলেজের ইংরেজি বিভাগের প্রধান রনজিত্ কুমার মল্লিক।