রাজশাহীতে ধর্ষণ মামলা গ্রেফতার ১

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫০

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহীর মোহনপুরে বিয়ের প্রলোভনে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ মামলার আসামি আব্দুল হাকিম মণ্ডলকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে তাকে গ্রেফতার করে পরদিন সোমবার জেলহাজতে পাঠিয়েছে। মোহনপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) মোস্তাক আহম্মেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।