১২ দিন ধরে তালাবদ্ধ বশেমুরবিপ্রবি

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫১

প্রতিবাদে মানববন্ধন

বশেমুরবিপ্রবি (গোপালগঞ্জ) সংবাদদাতা

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ইতিহাস বিভাগের অনুমোদনের দাবিতে প্রশাসনিক ও একাডেমিক ভবন ১২ দিন ধরে তালাবদ্ধ করে রেখেছে বিভাগটির শিক্ষার্থীরা। এদিকে এ অচলাবস্থা নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। সোমবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের প্রবেশপথে এক ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করেন সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের এমন অচলাবস্থার বিষয়ে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. শাহজাহান বলেন, ইউজিসির পরবর্তী বৈঠকে আমরা এই সমস্যার কথা তুলে ধরব। আশা করছি আলোচনায় একটা সমাধান পাওয়া যাবে।