অবৈধ সংযোগে বিদ্যুত্ ব্যবহার করায় ৫ লাখ টাকা জরিমানা

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫১

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা

বগুড়ার দুপচাঁচিয়ায় অবৈধভাবে পল্লী বিদ্যুতের লাইন ব্যবহার করায় ইউসুফ আলী নামে এক কেবল নেটওয়ার্ক মালিককে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেনের ভ্রাম্যমাণ আদালত বিদ্যুত্ আইন ২০১৮ এর ৩২(২) নম্বর ধারা মতে তাকে জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুতের ডিজিএম মোনোয়ারুল ইসলাম ফিরোজী, এজিএম আব্দুস ছালাম, জুনিয়র ইঞ্জিনিয়ার আব্দুল মালেক, এইসি নির্মল কুমার রায়, থানার এসআই ইউনুছ আলী।