খুলনায় অগ্নিকাণ্ডে নিহত ১

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫১

খুলনা অফিস

খুলনায় একই রাতে তিনটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার গভীর রাতে পৃথক পৃথক সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর মধ্যে মহানগরীর হরিণটানা থানার শ্মশানঘাট এলাকায় আগুনে পুড়ে এক বৃদ্ধা ভিক্ষুক (৬০) নিহত হয়েছেন।