বাহুবলে পটকা মাছ খেয়ে হাসপাতালে একই পরিবারের ১০ জন

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫১

হবিগঞ্জ প্রতিনিধি

বাহুবলে পটকা মাছ খেয়ে মহিলা ও শিশুসহ একই পরিবারের ১০ জন অসুস্থ হয়ে পড়েছেন। রবিবার রাতে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। জানা যায়, শনিবার রাতে পটকা মাছের তরকারি দিয়ে ভাত খেয়ে তারা সকলেই ঘুমিয়ে পড়ে। পরদিন রবিবার সকালে ঘুম থেকে ওঠার পর তারা বমি করা ছাড়াও পেটের পীড়ায় অসুস্থ হয়ে পড়েন। আবার অনেকে হাত, পা অবশ হয়ে যাওয়া অনুভব করেন। স্থানীয় লোকজন তাদেরকে দ্রুত হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে।