ঈশ্বরদী সরকারি কলেজের প্রধান ফটক তালাবদ্ধ

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫২

শিক্ষার্থীদের বিক্ষোভ

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

ঈশ্বরদী সরকারি কলেজের প্রধান ফটক তালাবদ্ধ করার ঘটনায় সোমবার শিক্ষার্থীরা কলেজের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। এক পর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ফটকের তালাও ভেঙে ফেলে।শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মুরারী মোহন দাস বলেন, অধ্যক্ষ ফোনে নির্দেশ দেওয়ায় প্রধান ফটকে তালা মারা হয়েছিল। তবে পশ্চিম পাশের পকেট গেট খোলা ছিল। এ বিষয়ে অধ্যক্ষ প্রফেসর ড. আবদুর রহিমকে ফোনে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, কলেজ ক্যাম্পাসে সন্ত্রাসী ও মাদকসেবী রাতে যাতে প্রবেশ করতে না পারে সেজন্য রাতে প্রধান ফটকে তালা দেওয়ার নির্দেশনা ছিল।