কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ মামলায় ধর্ষক ও সহায়তাকারীসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে পুলিশ আদালতের মাধ্যমে ধৃতদের জেলহাজতে প্রেরণ করেছে। এর আগে রবিবার রাতে ঐ শিক্ষার্থী নিজে বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় ধর্ষণ মামলাটি করে। আটককৃতরা হচ্ছে স্বাধীন (৪৫) এবং ধর্ষণে সহায়তাকারী জনৈক মন্টু (৪০) ও তার স্ত্রী বেদেনা (৩৫)। মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা এসআই লিপন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
