নোয়াখালীতে ইমনকে গণসংবর্ধনা

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৫

নোয়াখালী প্রতিনিধি

নিজ জন্মস্থান নোয়াখালীর বেগমগঞ্জে সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হলেন যুব ক্রিকেট বিশ্বকাপ জয়ী ক্রিকেটার পারভেজ হোসেন ইমন। গত রবিবার বিকালে নিজ ইউনিয়নের ছয়ানী উচ্চ বিদ্যালয় মাঠে তাকে সংবর্ধনা দেওয়া হয়। লায়ন ইসমাইল-ফিরোজ ফাউন্ডেশনের আয়োজনে এই সংবর্ধনায় স্থানীয়রা ছাড়াও দূর-দূরান্ত থেকে আগত বিপুলসংখ্যক ক্রিকেটপ্রেমীসহ ইমনের সহপাঠী, আত্মীয়-স্বজনরা  উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ইমনকে ফুল ও ক্রেস্ট দেওয়া হয়। এর আগে ইমনের বাড়ি থেকে এলাকার যুবক ও তরুণরা তাকে বিশাল মোটর শোভাযাত্রা সহকারে সংবর্ধনাস্থলে নিয়ে আসেন। ইমন ছয়ানী ইউনিয়নের ভবানী জীবনপুর গ্রামের সিরাজ বাবুলের ছেলে। তিন ভাই বোনের মধ্যে সবার ছোটো তিনি।