কবি আব্দুল্লাহ শুভ্র। পুরো নাম আব্দুল্লাহ আল ইয়াছিন শুভ্র। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন। এবার একুশে বইমেলায় কবি প্রকাশনী থেকে বের হয়েছে কাব্যগ্রন্থ ‘চলে এসো এক কাপড়ে’। দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘কালো জোছনায় লাল তারা’ ২০১৯ সালে বইমেলায় প্রকাশিত হয় অন্বেষা প্রকাশনী থেকে। —প্রেস বিজ্ঞপ্তি
