নিয়োগ বিজ্ঞপ্তি: মল্লিকা ছানাউল্লাহ আনছারী উচ্চ বিদ্যালয়, ডাকঘর: বনবাড়িয়া, উপজেলা ও জেলা: সিরাজগঞ্জের জন্য সরকারী বিধি মোতাবেক সেসিপ এর আওতায় সাধারণ শিক্ষাধারার সাথে সংযুক্ত বৃত্তিমূলক (ভোকেশনাল) কোর্স চালুর লক্ষ্যে একজন ল্যাব এসিস্ট্যান্ট (জেনারেল ইলেকট্রনিক্স ওয়ার্কস) একজন ল্যাব এসিস্ট্যান্ট (জেনারেল মেকানিক্স) আবশ্যক। প্রার্থীকে কোন স্বীকৃত বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডে এইচএসসি (ভোকেশনাল) ২য় বিভাগ (সমমান/সিজিপিএ) পাশ এবং বয়সসীমা অনূর্ধ্ব ৩৫ বছর। সাধারণ শাখায় শূন্যপদে সহকারী গ্রন্থাগারিক/ক্যাটালগার ১ জন, নৈশপ্রহরী ১ জন নিয়োগ করা হইবে। প্রয়োজনীয় কাগজপত্রসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রধান শিক্ষক বরাবর আবেদন করতে হবে। —প্রধান শিক্ষক। সিকে-৪২৯
নিয়োগ বিজ্ঞপ্তি: মহিলা কলেজ, চট্টগ্রাম, এনায়েত বাজার, চট্টগ্রাম-এ শূন্য পদে সরকারি বিধি মোতাবেক অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর ০১ (এক) জন ও ০১ (এক) জন অফিস সহায়ক নিয়োগের উদ্দেশ্যে যোগ্য প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আগ্রহীদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রসমূহের সত্যায়িত ফটোকপি, পাসপোর্ট সাইজের দুই কপি ছবি, জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর ও ২০০/- (দুইশত) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডারসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ (পনেরো) দিনের মধ্যে অধ্যক্ষ, মহিলা কলেজ, চট্টগ্রাম, ৪৯, এনায়েত বাজার, চট্টগ্রাম বরাবর আবেদনপত্র পৌঁছাতে হবে। সিকে-৪২২
