ইত্তেফাক রিপোর্ট
দুর্নীতি দমন কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্যকে পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। গত ৬ ফেব্রুয়ারি দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী গতকালই প্রণব পরিচালক হিসেবে যোগদান করেছেন। দুদক সূত্র জানায়, প্রণব কুমার ভট্টাচার্য্য ২০০৯ সালে ২৬ অক্টোবরে সহকারী পরিচালক যোগদান করেন। এরপর পদোন্নতি পেয়ে ২০১০ সালের ৭ ডিসেম্বর উপপরিচালক হিসেবে জনসংযোগ দপ্তরের দায়িত্ব পালন করে আসছেন। তিনি ২৪তম বিসিএসের তথ্য ক্যাডারে চাকরি জীবন শুরু করেন। ব্যক্তিগত জীবনে প্রণব দুই সন্তানের জনক।
