ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ২২:১১

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনের পাশে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক  যুবককের মৃত্যু হয়েছে। সোমবার সকালে আশকোনা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য মৃতের লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের  মর্গে পাঠিয়েছে রেলওয়ে থানা পুলিশ।