সংসদ সদস্য শাজাহানের বিরুদ্ধে মামলা, মাদারীপুরে পরিবহন ধর্মঘট 

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৪০

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন মাদারীপুরের সভাপতি শাজাহান খান এমপির বিরুদ্ধে মামলার প্রতিবাদে মঙ্গলবার জেলায় দুরপাল্লার পরিবহনসহ স্থানীয় বিভিন্ন রুটের বাস চলাচল করেনি। নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াছ কাঞ্চন সম্প্রতি শাজাহান খানের বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা দায়ের করেন।

সংগঠনের জেলার সাধারণ সম্পাদক মিজানুর রহমান হাওলাদার জানান, ইলিয়াস কাঞ্চন সম্প্রতি শাজাহান খানের বিরুদ্ধে শতকোটি টাকা মানহানি মামলা করেন। মামলার প্রতিবাদে আজ মঙ্গলবার মাদারীপুর থেকে দুরপাল্লার পরিবহনসহ লোকাল কোন বাস চলাচল করেনি। সকালে ইলিয়াছ কাঞ্চনের বিরুদ্ধে স্লোগান সহকারে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং কুশপুত্তলিকা দাহ করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে।

এ সময় বক্তব্য রাখেন জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি খন্দোকার খায়রুল হাসান নিটুল, জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মফিজুর রহমান হাওলাদার প্রমুখ।

ইত্তেফাক/আরকেজি