শব্দের বেগ এক প্রকার সমবেগ- ব্যাখ্যা কর।
পদার্থবিজ্ঞান
ড. মো. মনসুর আলী
প্রভাষক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ, ঢাকা
সময়- ২ ঘন্টা ৩০ মিনিট পূর্ণমান-৫০
যে কোনো ৫টি প্রশ্নের উত্তর দাও-
= i+j+k
= 5i+5j+5K
= mi+2j-10k
ক) আয়তকার একক ভেক্টর কী? ১
খ) কার্ল এর ভৌত তাত্পর্য ব্যাখ্যা কর। ২
গ) ও তে m এর মান কত হলে ভেক্টরদ্বয় পরষ্পর লম্ব হবে? ৩
ঘ) ও সমান্তরাল হওয়ার শর্তগুলির গাণিতিক যুক্তি দেখাও। ৪
২) ক) উপরের চিত্রটির সংজ্ঞা দাও? ১
খ) শব্দের বেগ এক প্রকার সমবেগ- ব্যাখ্যা কর। ২
গ) প্রাসটি আনুভূমিক পাল্লা কত? ৩
ঘ) প্রাসটি সর্বাধিক পাল্লা আছে, তার গাণিতিক ব্যাখ্যা দাও। ৪
মঈনুল বৈশাখী মেলায় গিয়ে একটি নাগর দোলনার শেষভাগে চড়ে 30m ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে 5 rad/s কৌণিক বেগে ঘুরছে। মঈনুলের ভর 30kg।
ক) কৌণিক ভরবেগ কি? ১
খ) র্যাকেট দ্বারা টেনিস বল কে আঘাত এক প্রকার ঘাত বল- ব্যাখ্যা কর । ২
গ) মঈনুলের কৌণিক ভর বেগ কত? ৩
ঘ) নাগর দোলনার কেন্দ্রমুখী বল 100N বাড়লে মঈনুলের নাগর দোলনার বেগের পরিবর্তন হবে-গাণিতিক ব্যাখ্যা দাও। ৪
৪) পরীক্ষাগারে দুটি ধারককে সমান্তরালে ও শ্রেণিতে সাজিয়ে একটি বর্তনী তৈরি করা হলো। সমান্তরালে সাজালে তুল্য ধারকত্ব 5F ও শ্রেণিতে সাজালে তুল্য ধারকত্ব হয় 1.2F। ধারক দুটি 100V ব্যাটারীর সাথে যুক্ত আছে।
ক) ধারকত্ব কাকে বলে? ১
খ) কোন মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক 3.5 বলতে কি বোঝ? ২
গ) ধারক দুটির ধারকত্ব নির্ণয় কর। ৩
ঘ) অধিক চার্জ ধরে রাখার জন্য উদ্দীপকের কোন ব্যবস্থাটি বেশী উপযোগী হবে, তার গাণিতিক ব্যাখ্যা দাও। ৪
৫) একটি তড়িত্ কোষের তড়িত্ চালক শক্তি
1.5 V এর প্রান্তদ্বয়10 রোধের তার দ্বারা যুক্ত করলে 0.12A তড়িত্ প্রবাহ পাওয়া যায়।
ক) তড়িত্ চালক শক্তি কাকে বলে? ১
খ) কোন কোষের তড়িত্ চালক শক্তি 1.5V বলতে কি বোঝ? ২
গ) কোষটির অভ্যন্তরীণ রোধ কত? ৩
ঘ) উদ্দীপকের রোধটির সাথে 10 আর একটি রোধ কীভাবে যুক্ত করলে বর্তমান তড়িত্ প্রবাহের মান পূর্বের তড়িত্ প্রবাহ অপেক্ষা বেড়ে যায়?-গাণিতিক ব্যাখ্যা দাও। ৪
৬) 5 ও 10 মানের দুটি রোধকে সমান্তরালে যুক্ত করে 6 মানের একটি রোধের সাথে শ্রেণিতে সংযুক্ত করে 10V তড়িত্ চালক বলের সাথে সংযুক্ত করা হলো। কোষটির অভ্যন্তরীণ রোধ 12
ক) শান্ট কাকে বলে? ১
খ) কোন বর্তনীতে শান্ট যোগ করতে হয় কেন? ২
গ) বর্তনীটির মূল প্রবাহ নির্ণয় কর। ৩
ঘ) 6 মানের রোধের সাথে 5 রোধ সমান্তরাল না শ্রেণিতে সংযুক্ত করলে তড়িত্ প্রবাহ মূল প্রবাহ থেকে বেশী হবে ,তার গাণিতিক ব্যাখ্যা দাও। ৪
৭) মানিকগঞ্জ থেকে 1000Kg ভরের শুভযাত্রা গাড়ীটি 20Kmh-1 বেগে ঢাকার দিকে রওয়ানা হলো। আবার, ঢাকা থেকে 800Kg ভরের স্বজন গাড়ীটি 30Kmh-1 বেগে সাভারের দিকে চলছিল। আমিন বাজারের কাছে উভয় গাড়ীর সংঘর্ষ হলে শুভযাত্রা গাড়ীর বেগ 5ms-1 হলো।
ক) জড়তার ভ্রামক কাকে বলে? ১
খ) জ্বালানার কাঁচে পাথর ছুড়লে কাঁচটি টুকরো টুকরো হয়ে যায় কিন্তু বন্দুকের গুলি শুধু গর্ত করে কেন?। ২
গ) স্বজন গাড়ীর শেষ বেগ কত ? ৩
ঘ) উদ্দীপকের গাড়ীগুলি ভরবেগের সংরক্ষণ সূত্রকে মেনে চলে কিনা- তার গাণিতিক ব্যাখ্যা দাও। ৪
৮) মুক্তা ফরিদপুর যাবে। তাই সে পাটুরিয়া ঘাট থেকে লঞ্চ যোগে সোজা 20Kmh-1 দৌলতদিয়ার ঘাট পার হবে, ঐ সময় স্রোতের বেগ ছিল 25 Kmh-1। কিন্তু সে পার হওয়ার সময় লক্ষ্য করলো , লঞ্চটি সোজা না গিয়ে বেঁকে বেঁকে স্রোতের প্রতিকুলে চলছে।
ক) একক ভেক্টর কাকে বলে? ১
খ) স্কেলার গুণন বিনিময় সূত্র মেনে চলে - ব্যাখ্যা কর। ২
গ) লঞ্চটির লব্ধির সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের অনুপাত নির্ণয় কর। ৩
ঘ) লঞ্চটি সোজা না গিয়ে বেঁকে বেঁকে স্রোতের প্রতিকুলে চলতে শুরু করলো কেন?- তোমার উত্তরের পক্ষে গাণিতিক যুক্তি দেখাও ।
