শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ পানি পৌঁছে দেওয়ার কার্যক্রম চালু করেছে মেঘনা গ্রুপ

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ২১:০৫

রাজধানীর মৈনারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিরাপদ পানির ব্যবস্থা করল সুপার ফ্রেশ ড্রিংকিং ওয়াটার। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ পানি পৌঁছে দেওয়ার কার্যক্রম চালু করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পানীয় ব্র্যান্ড সুপার ফ্রেশ ড্রিংকিং ওয়াটার। এরই অংশ হিসেবে জাতীয় দলের ক্রিকেট খেলোয়াড় তামিম ইকবাল গত সোমবার মৈনারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে নিরাপদ পানির ফিলটার তুলে দেন। —প্রেস বিজ্ঞপ্তি