টিভি এক্সচেঞ্জ মেলা

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ২১:১০

ওয়ালটন দিচ্ছে ক্যাশব্যাক

সারাদেশে চলছে ওয়ালটনের টিভি এক্সচেঞ্জ মেলা। এর আওতায় পুরোনো যে কোনো ব্র্র্যান্ডের সচল বা অচল সিআরটি, এলসিডি কিংবা এলইডি টিভি বদলে গ্রাহকরা আকর্ষণীয় ছাড়ে ওয়ালটনের নতুন এলইডি, স্মার্ট এলইডি ও স্মার্ট ভয়েস কন্ট্রোল টিভি কিনতে পারবেন। পাশাপাশি, টিভি কিনে রেজিস্ট্রেশন করলে পেতে পারেন ৮ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক।

জানা গেছে, ফেব্রুয়ারির ১০ তারিখ থেকে দেশব্যাপী ‘টিভি এক্সচেঞ্জ মেলা’ শুরু করেছে ওয়ালটন। এর আওতায় গ্রাহকরা পুরোনো টিভি বদলে ওয়ালটনের যে কোনো মডেলের নতুন টিভি কেনার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। এদিকে দেশব্যাপী ‘সাধ্যের মধ্যে শ্রেষ্ঠ টিভি’ ক্যাম্পেইন চালাচ্ছে ওয়ালটন। এখন চলছে সিজন-২। এর আওতায় যে কোনো মডেলের ওয়ালটন টিভি কিনে রেজিস্ট্রেশনের মাধ্যমে ২ হাজার ৯১০ থেকে ৮ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ রয়েছে। ক্রেতাদের জন্য এই সুবিধা থাকছে ফেব্রুয়ারির ২৯ তারিখ পর্যন্ত। 

ওয়ালটন টিভি বিভাগের চিফ এক্সিকিউটিভ অফিসার প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন জানান, চলতি বছর ওয়ালটনের টার্গেট—মিশন ওয়ান মিলিয়ন। অর্থাত্ ১০ লাখ টিভি বিক্রি করা। সেই লক্ষ্যে বাজারে নতুন মডেলের টিভি ছাড়া হচ্ছে। টিভির মানোন্নয়নের পাশাপাশি যুক্ত করা হচ্ছে লেটেস্ট প্রযুক্তি ও ফিচার। স্থানীয় গ্রাহকদের জন্য ওয়ালটনই প্রথম বাংলা ভয়েস সার্চ অপশন যুক্ত স্মার্ট টিভি বাজারে ছেড়েছে। —প্রেস বিজ্ঞপ্তি