ওরা ছয় জন...

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ২১:১০

 স্পোর্টস রিপোর্টার

ছুটি সংক্ষিপ্ত করেই বিশ্বকাপ জয়ী যুব ক্রিকেটারদের ছয় জনকে ঢাকায় ফিরতে হয়েছিল। উদ্দেশ্য ছিল, জিম্বাবুয়ের বিপক্ষে বিকেএসপিতে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলা। সেই ম্যাচের প্রথম দিনে বিসিবি একাদশের সেরা পারফরমারও ঐ যুবাদেরই এক জন। শাহাদাত হোসেন দিপু ১৬ রানে তিনটি উইকেট পান। অন্যদিকে, পেসার শরিফুল ইসলাম নেন এক উইকেট। তিনি গতকাল পেসারদের মধ্যে সর্বোচ্চ ১৫ ওভার বোলিং করেন। ছবিতে ছয় যুবার সঙ্গে অধিনায়ক আল আমিন হোসেন জুনিয়র (মাঝে)।