গ্রুপ ই-মেইল সুবিধা পেতে

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ২০:১০

 

আমাদের বিভিন্ন কাজে ই-মেইলের ব্যবহার বেশ লক্ষণীয়। অফিসের কাজে কিংবা ব্যাক্তিগত কাজেও আমরা ইমেইল ব্যবহার করি। কখনো কখনো এমন হয় যে, কোনো অনুষ্ঠানকে  কেন্দ্র করে অনেক ইমেইল একসঙ্গে পাঠাতে হয়।  তখন যাকে যাকে পাঠাবেন তাদের মেইল অ্যাড্রেস আলাদা আলাদা করে টাইপ করে নিতে হয়। 

এই বিরক্তিকর কাজটি আরো সহজে করা সম্ভব। একটি গ্রুপ তৈরি করে নিলেই এই কাজটে অতি সহজে করা যাবে। বিশেষ করে জিমেইল ব্যবহারকারীরা এমন একটি গ্রুপ তৈরি করে এক ক্লিকেই কাঙ্খিত অ্যাড্রেসে মেইল করতে পারবেন।  এজন্য প্রথমে জিমেইল লগ-ইন করতে করে বাম পাশে উপরে থাকা ‘জিমেইল’ আইকনে ক্লিক করে ‘কনটাক্টস’ -এ ক্লিক করতে হবে।

এতে নতুন একটি পেইজ চালু হবে। সেখান থেকে বাম পাশে থাকা অপশন ‘গ্রুপস’ -এ যেতে হবে।এরপর ‘নিউ গ্রুপ’ -এ ক্লিক করে ‘ক্রিট গ্রুপ’ -এ ক্লিক করতে হবে। এতেই গ্রুপ তৈরি হয়ে যাবে। এবার গ্রুপের ‘অ্যাডেড’ অপশনে ক্লিক করে যে কেউকে অ্যাড করা যাবে।সব শেষে গ্রুপের সবাইকে একত্রে মেইল করতে চাইলে সকল সদস্যদের নির্বাচন করে ডান পাশ থেকে সেটিংস অপশনে ক্লিক করতে হবে। এতে ‘ইমেইল’অপশন আসবে। এই অপশনে ক্লিক করলেই গ্রুপের সবাই মেইল পেয়ে যাবে।