নোয়াখালী প্রতিনিধি
ভুয়া বিদ্যুত্ বিল, মিটার ও বিভিন্ন কর্মকর্তার সিলসহ বিদ্যুত্ উন্নয়ন বোর্ড নোয়াখালী কার্যালয়ের মিটার রিডার নাছির উদ্দিনকে (৩১) গ্রেফতার করে জেলা ডিবি পুলিশ। মঙ্গলবার দুপুরে জেলা বিদ্যুত্ উন্নয়ন বোর্ড নোয়াখালী কার্যালয়ের পাশের জেলখানা সড়কের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ ভুয়া বিদ্যুত্ বিল, মিটার, বিভিন্ন কর্মকর্তার সিল, একটি কম্পিউটার ও একটি প্রিন্টার জব্দ করা হয়। নোয়াখালীর পুলিশ সুপার আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
