পাকুন্দিয়ায় ধর্ষণের চেষ্টায় যুবকের দণ্ড

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৯

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সিঁধ কেটে ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাহুল নামের একজনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে তাকে আটকের পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম লুত্ফর রহমানের ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়। রাহুল উপজেলার চরকাওনা নয়াপাড়া গ্রামের মৃত হবি উল্লাহর ছেলে। অভিযোগ, ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে সে কামড়িয়ে ঐ গৃহবধূর শরীর ক্ষতবিক্ষত করেছে। ঘটনার পরপর পরিবার ও স্থানীয়রা আহত গৃহবধূকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করেছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম লুত্ফর রহমান জানান, গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ প্রমাণিত হওয়ায় ঐ যুবককে দণ্ডবিধি ১৮৬০ সালের ৩৫৪ ধারায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।