অস্ত্র ও গুলি উদ্ধার
দিনাজপুর অফিস ও বোচাগঞ্জ সংবাদদাতা
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার হাটরামপুর শালবাগানে দুই পক্ষের গোলাগুলিতে আইয়ুব আলী (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি ওয়ান শুটার গান, কয়েক রাউন্ড গুলি, ককটেল ও মাদক উদ্ধার করেছে। দিনাজপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি এ টি এম গোলাম রসুল জানান, সোমবার দিবাগত রাতে ডিবি পুলিশের একটি দল বোঁচাগঞ্জ উপজেলায় অভিযানে যায়। রাত আনুমানিক ২টার দিকে দুই পক্ষের গোলাগুলির শব্দ পেয়ে পুুলিশ শালবনের কাছে যায়। পুলিশ এ সময় সাত রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। সন্ত্রাসীরা পালিয়ে গেলে সেখানে গুলিবিদ্ধ অবস্থায় আইয়ুব আলীকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
বোচাগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. ফেরদৌস আলী জানান, ডিবি পুলিশের এসআই মো. তফিজউদ্দিন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।
