কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে দ্বিতীয় শিফটের ক্লাসের দাবিতে মঙ্গলবার গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। সমাবেশে শিক্ষার্থীরা দাবি করেন, সেমিস্টার ফি নিয়মিত দিয়ে আসলেও শিক্ষক সংকট ও দ্বিতীয় শিফটের ক্লাস বাবদ শিক্ষকদের অনারিয়াম বন্ধ থাকার অজুহাতে গত জানুয়ারি মাস থেকে প্রায় দুই হাজার শিক্ষার্থীর ক্লাস বন্ধ রয়েছে। দ্রুত সমস্যা সমাধান করে দ্বিতীয় শিফটের ক্লাস চালুর দাবি জানান শিক্ষার্থীরা।
