চট্টগ্রাম অফিস
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পাঁচ যাত্রীর ব্যাগেজ থেকে ৯৪৫ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে। মঙ্গলবার সকালে বিমানবন্দরে দায়িত্বরত বিমানবন্দর শুল্ক গোয়েন্দা ও এনএসআই টিম যৌথভাবে সিগারেটগুলো জব্দ করেছে বলে জানান বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা শহিদুল ইসলাম।
বিমানবন্দর গোয়েন্দা সূত্র জানায়, দুবাই ও শারজাহ থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১২৮ ও এয়ার এরাবিয়ার জি ৯-৫২৮ ফ্লাইটে শাহ আমানত বিমানবন্দরে আসা ৫ যাত্রীর ব্যাগেজ থেকে ৯৪৫ কার্টন ইজি লাইট, থ্রি-জিরো-থ্রি ও মন্ড ব্র্যান্ডের সিগারেট পাওয়া যায়। জব্দকৃত সিগারেট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
