মামুন মামা জিদ ধরেছে
ইলেকশনে দাঁড়িয়ে তিনি
হবেন এবার এমপি
চাকরি পাবে বেকার ছেলে
ভোটটা যদি দেয় সকলে
প্রতীক মামার জুতা মার্কা
জিতলে পরে দেবেন কিনে
হাজার কোটি পায়ের জুতা
আরও দেবেন তীর বল্লম সড়কি।
বিপদ হলে রুখে দেবেন
তাহার কেনা হাজার ক্যাডার
কিন্তু তাদের দিতে হবে কোটি কয়েক
সঙ্গে আরও দিতে হবে
পাবনা জেলার খাঁটি ঘি!
তাতেই রাজি আমার মামা
ঠিক তখুনি কথা দিলেন
বাধিয়ে দেব সোনা-রূপায়
রাস্তাঘাট, পাবি তোরা পাক্কা ব্রিজ
জেদ ধরেছে মামু আমার
এবার তাকে হতে হবে এমপি
