সিনিয়র সিটিজেনদের ই-পাসপোর্ট

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫১

পাসপোর্ট অধিদপ্তর ই-পাসপোর্ট ইস্যু শুরু করেছে। কিন্তু ৬৫ বছরের ওপরের সিনিয়র সিটিজেনদের ১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট ইস্যু করা হবে না! এর কারণ কী? তাঁরা শিগিগরই মৃত্যুবরণ করতে পারেন—এজন্যই কি তাঁদের ১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট দেওয়া হবে না? তাই যদি হয় তবে তা খুবই দুঃখজনক ও অযৌক্তিক। কেননা মৃত্যু বয়সভিত্তিতে হয় না। বস্তুত ই-পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে সিনিয়র সিটিজেনদেরই অগ্রধিকার দেওয়া উচিত। কেননা কিছুদিন পর পর পাসপোর্ট নবায়নের যে ঝক্কি-ঝামেলা তা মোকাবিলা করা ৬৫ ঊর্ধ্ব ব্যক্তিদের  পক্ষে  কষ্টকর। পাসপোর্ট অধিদপ্তর এ অযৌক্তিক সিদ্ধান্ত প্রত্যাহার করবে—এটাই প্রত্যাশা।

মো. আলী হায়দার, ঢাকা