রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৩

আব্দুল হালিম

গৌরনদী উপজেলার শাওড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম খান (৬৮) হূদেরাগে আক্রান্ত হয়ে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় সোমবার রাতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী, দুই পুত্র, দুই কন্যা রেখে গেছেন। মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ মনিরুল ইসলাম বুলেট ছিন্টু গভীর শোক প্রকাশ করেছেন।