কক্সবাজার : দুর্গম জনপদ থোয়াংগেরকাটা শিয়াপাড়া রামুর একটি সীমান্ত গ্রাম। এখনো উন্নয়নের ছোঁয়া লাগেনি এই গ্রামে। সেতুর অভাবে এখানকার মানুষকে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। গত শনিবার দাফনের জন্য এক ব্যক্তির লাশ নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সেই দুর্ভোগের চিত্র আরো একবার ফুটে ওঠে। খালের ওপরে থাকা বাঁশের সাঁকোতে একসঙ্গে চার জনে মিলে খাটিয়া নিয়ে যাওয়ার সুযোগ না থাকায় অগত্যা পানির মধ্য দিয়েই যেতে হয় —ছবি সংগৃহীত