চট্টগ্রাম সিটি নির্বাচনে বিএনপির মনোনয়ন নিলেন পাঁচ মেয়র প্রার্থী

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ২২:৩৭

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন পাঁচ মেয়রপ্রার্থী। গতকাল মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির রাজনৈতিক কার্যালয় থেকে ফরম সংগ্রহ করেন মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সহ-সভাপতি নিয়াজ মোহাম্মদ খান, সৈয়দ আজম উদ্দিন ও সাবেক যুগ্ম-সম্পাদক এরশাদউল্লাহ। মেয়র পদে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের তালিকা আরো দীর্ঘ হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।

নগর বিএনপির সহ-দপ্তর সম্পাদক ইদ্রিস আলী ইত্তেফাককে জানান, বুধ ও বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনে কাউন্সিলর প্রার্থীদের ফরম বিতরণ করা হবে।