মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন চলতি বছরের ৩ নভেম্বর। এ নিয়ে ডেমোক্র্যাট দলে প্রাইমারি নির্বাচন চলছে। রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাকে বাছাই করতে জোর প্রচেষ্টা চলছে দলটিতে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার ডেমোক্র্যাটদের বিতর্ক অনুষ্ঠিত হবে। এর শনিবার নেভাদা ককাসে ভোট অনুষ্ঠিত হবে। এবারের বিতর্কে ডেমোক্র্যাটের ছয় প্রার্থী অংশ নিচ্ছেন। নতুন করে যুক্ত হয়েছেন নিউ ইয়র্কের সাবেক মেয়র ও ধনকুবের মাইকেল ব্লমবার্গ। বিতর্কে অংশ নেওয়ার প্রয়োজনীয় সমর্থণ তিনি পেয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ, ব্লুমবার্গ প্রার্থী কেনার চেষ্টা করছেন। তাই বিতর্কে তাকে বাকিদের প্রশ্নের মুখে পড়তে হবে। এজন্য তিনি যেমন প্রস্তুতি নিচ্ছেন, তেমনি বিরোধীরাও তাকে হারাতে কঠোর প্রস্তুতি নিচ্ছেন। -রয়টার্স
