থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বিপণিবিতানে বন্দুকধারীর গুলিতে একজন নিহত ও অপর একজন আহত হয়েছে। গতকাল ব্যাংককের ভিক্টরি মনুমেন্টের কাছে সেঞ্চুরি মুভি প্লাজায় ব্যক্তিগত বিরোধ থেকে গুলির ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। বন্দুকধারী পালিয়ে গেছে। দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় নাখম রাচসিমা শহরে এক উন্মত্ত সৈন্যের গুলিতে ২৯ জন নিহত হওয়ার ১০ দিন পর খোদ রাজধানীতে ফের গুলির ঘটনা ঘটলো। এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, সন্দেহভাজনের পরিচয় পাওয়া গেছে। গ্রেপ্তারে অভিযান চলছে। - রয়টার্স
