বিনোদন রিপোর্ট
প্রতি বছরের মতো এবারও প্রয়াত এই শিল্পীর জন্মদিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সঞ্জীব চত্বরে আজ ‘৭ম সঞ্জীব উত্সব’ আয়োজন করা হয়েছে।
এই উত্সবে অংশ নেবেন সঞ্জীব-অনুরাগী কিছু ব্যান্ড আর সঙ্গীতশিল্পী। এবার উত্সবে গান করবেন কণ্ঠশিল্পী জয় শাহরিয়ার, বে অফ বেঙ্গল, শহরতলী, সিনা ও বাংলা ফাইফ, প্রিয়, গানকবি, অর্জন, দুর্গ ও সুহূদ।
এ উত্সব আয়োজনে সার্বিক সহযোগিতা করছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি এবং আজব কারখানা। উত্সব শুরু হবে বিকেল চারটায়, চলবে রাত নয়টা পর্যন্ত।
একাধারে সাংবাদিক ও সঙ্গীতশিল্পী ছিলেন সঞ্জীব চৌধুরী। ব্যান্ডদল ‘দলছুট’-এর প্রতিষ্ঠাতা এবং অন্যতম প্রধান সদস্য ছিলেন। সঞ্জীব দলছুটের চারটি অ্যালবামে কাজ করার পাশাপাশি অনেক গান রচনা ও সুরারোপও করেছেন। এখনো মুখে মুখে ঘোরে তার গান।
