মো. শাহ জামাল
জামালপুর সংবাদদাতা
জামালপুরের মেলান্দহে ‘ভাষা আন্দোলনে আঞ্চলিক প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভা ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি এর আয়োজন করে। বাংলাদেশ বেতার-বিটিভির শিল্পী বিপ্লব সরকার ও আবু তালেবের পরিবেশিত জাতীয় সংগীত ও একুশের গান দিয়ে অনুষ্ঠানের শুভসূচনা করা হয়। বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক কাইজার চৌধুরী এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, চেয়ারম্যান (সমাজকর্ম), মুক্তিযুদ্ধবিষয়ক লেখক ও সহকারী প্রক্টর এএইচ এম মাহবুবুর রহমান, মেলান্দহ পৌর মেয়র আলহাজ্ব শফিক জাহেদী রবিন, বগুড়া আজিজুল হক সরকারি কলেজের সহযোগী অধ্যাপক-লেখক ড. মুহম্মদ হায়দার, বাংলা একাডেমির আজীবন সদস্য কবি ও সাংবাদিক আনোয়ার হাসান বাবু, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম বাবু, প্রখ্যাত নাট্যকার আসাদুল্লাহ ফারাজী, ভাষা ও প্রয়াত ভাষা সৈনিক দিদারুল আলম খুররমের মেয়ে প্রভাষক শর্মি দিলশাদ প্রমুখ।
জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, মুক্তিযোদ্ধা আবুল হোসেন, উপজেলা আ’লীগ সভাপতি আ. রাজ্জাক সুজা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান খান জীবন, উত্তরণ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সভাপতি, কবি ও পর্বতারোহী ডা. ধ্রুবজ্যোতি ঘোষ মুকুল, সাধারণ সম্পাদক মহব্বত আলী ফকির, শেখ কামাল কলেজের অধ্যক্ষ সফিউল আলম স্বপন, হাজরাবাড়ি সিরাজুল হক ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ আ. আজিজ, সাংবাদিক মোস্তফা মনজু, সাংবাদিক তানভীর আহমেদ হীরা, সাংবাদিক মুরাদুজ্জামান, সাংবাদিক শামীম হোসেন, আশরাফুজ্জামান স্বাধীন, হুমায়ুন কবির সোনাহার, শেখ আমিনুল প্রমুখ।
