অমর একুশে বইমেলায় মোস্তাক আহমেদের দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘ফানুস’ ও দ্বিতীয় গল্পগ্রন্থ ‘অঙ্কুর’ প্রকাশিত হয়েছে। বই দু’টি ইন্তামিন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। গত ১৪ ফেব্রুয়ারি থেকে বই দু’টি অমর একুশে বইমেলার ৩০৯-৩১০ নং স্টলে পাওয়া যাচ্ছে।
মোস্তাক আহমেদ একজন জীবনবাদী লেখক। তার প্রতিটি কবিতা ও গল্পে জীবনের এক একটি খণ্ডচিত্র প্রতিফলিত হয়েছে।
আরো পড়ুন: বইমেলায় কিশোর উপন্যাস ‘হাউজ টিউটর’
লেখকের প্রথম কাব্যগ্রন্থ ‘সাতরঙ’ (২০১৮) ও প্রথম গল্পগ্রন্থ ‘দৃষ্টিকোণ’ (২০১৯)। এছাড়াও ‘ফেলে আসা অতীত’ (২০১৯) নামে তার একটি আত্মজীবনীমূলক বই প্রকাশিত হয়েছে।
ইত্তেফাক/এএএম
