ই-স্ক্যান এন্টিভাইরাস বাংলাদেশের ১০ বত্সর পূর্তি উত্যাপন

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ২০:১০

ই-স্ক্যান বাংলাদেশের ১০ বত্সর পূর্তি উপলক্ষে সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট এর ডিজি, অতিরিক্ত সচিব এ কে এম মহিউদ্দিন আহমেদ। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এবং ই-স্ক্যান বাংলাদেশের পরিবেশক ইউনিকন সল্যুশন লি.-এর চেয়ারম্যান এম. সিরাজুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক মেহেরুন নাহার, ইউনিকন সল্যুশনের পরিচালক ও স্পিড টেকনোলজির এমডি আবদল্লাহ আল মামুন, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মো. শাহিদ-উল-মুনীর ও সেক্রেটারি জেনারেল মোশারফ হোসেন সুমন এবং সারা বাংলাদেশ থেকে আসা ই-স্ক্যানের ডিলাররা।

ইভেন্টে ডিলারদের জন্য ঘোষণা করা হয় গোল্ড কয়েন স্কিম ও টিপিএন-এর মাধ্যমে ফ্রি লাইসেন্স জেতার সুবিধা । ইভেন্টে ই-স্ক্যানের ডিলারদের মধ্য থেকে গোল্ড ক্যাটাগরি ও প্লাটিনাম ক্যাটেগরিতে ডিলারদের ক্রেস্ট প্রদান করা হয় । বর্তমান সময়ে অনলাইন যোগাযোগে কম্পিউটারে র চেয়েও বেশি ব্যবহার হচ্ছে স্মার্ট ফোন, তাই ২০২০ নববর্ষে ই-স্ক্যান এন্টিভাইরাসের সঙ্গে রয়েছে ১ বছরের ই-স্ক্যান মোবাইল সিকিউরিটি একদম ফ্রি । ই-স্ক্যান মোবাইল সিকিউরিটি ভাইরাস থেকে সুরক্ষার সাথে আরো দিচ্ছে ডাটা লস, প্রাইভেসি থ্রেটস, ডাটা থেফট থেকেও নিশ্চিন্ত থাকার প্রতিশ্রুতি ।