ফটো ক্যাপশন

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৩

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের রাজশাহী জোনের এজেন্ট ব্যাংকিং ব্যবসায় উন্নয়ন সম্মেলন এবং মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা গতকাল রাজশাহীর একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম এতে সভাপতিত্ব করেন

০০০০

সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মাসরুর আরেফিন এবং ডিজিটাল হেল্থকেয়ার সলিউশনসের সিইও মো. সাজিদুর রহমান সম্প্রতি এক চুক্তি স্বাক্ষর করেন। চুক্তির ফলে ডিজিটাল হেল্থকেয়ার সলিউশনসের মোবাইল এবং ডিজিটাল স্বাস্থ্য সুরক্ষাসংক্রান্ত সকল সেবা—‘টনিক’ এখন সিটি এজেন্ট ব্যাংকের আউটলেটে পাওয়া যাবে

০০০০০

দেশের ডিরেক্ট টু হোম (ডিটিএইচ) সেবা প্রদানকারী ব্র্যান্ড আকাশ ডিটিএইচ এবং বাংলাদেশ ডাক বিভাগের অর্থনৈতিক ডিজিটাল সেবা নগদের সঙ্গে সমঝোতা করেছে। এর ফলে নগদ অ্যাকাউন্ট ব্যবহার করে আকাশ ডিটিএইচের বিল পরিশোধসহ নতুন আকাশ সংযোগ কিনতে পারবেন। স্বাক্ষর করেন আকাশ ডিটিএইচের হেড অফ মার্কেটিং অ্যান্ড স্ট্রাটেজিক সেলস মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী এবং নগদের চিফ সেলস্ অফিসার শেখ আমিনুর রহমান

0000

দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ‘মহিলা উপশাখা’ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ চৌধুরী বাড়িতে মঙ্গলবার উদ্বোধন করেন ব্যাংকের উপদেষ্টা মুহাম্মদ আলী। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক, নারায়ণগঞ্জ শাখাপ্রধান মো. শহীদ হাসান মল্লিকের সভাপতিত্বে আয়োাজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর কে গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডিরেক্টর মো. কায়সার আহমেদ, ইউনাইটেড নিটওয়্যারস প্রা. লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান