পাইকগাছায় বাল্যবিবাহ থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৪

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা

পাইকগাছায় সপ্তম শ্রেণি পড়ুয়া এক কিশোরীর বাল্যবিবাহ রোধ করেছে কিশোরী ক্লাবের কিশোরীরা। বুধবার উপজেলার লস্কর ইউনিয়নের খড়িয়া কিশোরী ক্লাবের সদস্যরা এ বিবাহ রোধ করে।

এ বিষয়ে উপজেলা ইউএনও জুলিয়া সুকাইনা জানান, ‘মেয়েরা আর আগের মতো নেই। তারা আজ প্রতিবাদ করতে শিখেছে। আমি চাই প্রতি ঘরে ঘরে এমন প্রতিবাদ হোক।’