মো. মান্নান হাওলাদার
বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া গ্রামের মৃত আবদুল জব্বার হাওলাদারের পুত্র এবং রাজধানীর মিরপুরে ভকেশনাল ট্রেনিং সেন্টারের প্রকল্প পরিচালক মো. কামাল হোসেনের পিতা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল মান্নান হাওলাদারের চেহলাম আজ বৃহস্পতিবার বাদ জোহর। এ উপলক্ষ্যে মরহুমের গ্রামের বাড়িতে মিলাদ মাহফিল ও কাঙালিভোজের আয়োজন করা হয়েছে। গত ১২ নভেম্বর তিনি ইন্তেকাল করেন।
