স্বাধীনতার পর সাড়ে চার দশকের বেশি পার করেছে বাংলাদেশ। যে বাংলাদেশের ভিত্তি রচিত হয়েছিল বায়ান্নর ভাষা আন্দোলন থেকে। আর তার ধারাবাহিকতায় আমাদের মহান মুক্তিযুদ্ধ। অথচ বাংলার সঙ্গে ইংরেজি ভাষার সংমিশ্রণ যেন একরকম ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে! আমরা প্রায় প্রতিটি ক্ষেত্রে একত্রে এই উভয় ভাষার ব্যবহার দেখি। শুধু কি কথা বলার ক্ষেত্রেই? দোকানের নামকরণ থেকে শুরু করে যেখানে সংক্ষিপ্ত স্বাক্ষর (বাংলা) দেওয়ার কথা সেখানেও ইংরেজি স্বাক্ষর করি। আর বানানে বিদেশি শব্দের প্রচলন নিত্যনৈমিত্তিক। তাই আমাদের যতদূর সম্ভব একইসঙ্গে উভয় ভাষা বা শব্দ ব্যবহারের রীতি বদলানো উচিত। এ ব্যাপারে সবাই সচেতন হলেই এটা সম্ভব।
সাজ্জাদ হোসেন
শিক্ষার্থী, ফোকলোর স্টাডিজ বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
