কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক আজ

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫২

ইত্তেফাক রিপোর্ট

আওয়ামী লীগের নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক আজ বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠকের আয়োজন করা হয়েছে। আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।