ছিনতাইমুক্ত ক্যাম্পাস চাই

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ২১:০৩

বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যেন ছিনতাইকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। শিক্ষার্থীরা ছিনতাইকারীর কবলে পড়ে হারাচ্ছে মোবাইলফোন ও টাকা-পয়সা। ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় ভুগছে ছাত্রছাত্রীরা। বিশ্ববিদ্যালয় হলো মুক্তবুদ্ধি চর্চা ও উচ্চতর জ্ঞান অর্জনের জায়গা। এই ক্যাম্পাসকে থাকতে হবে সবসময় নিরাপদ। কিন্তু এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো শিক্ষার সুষ্ঠু পরিবেশের অন্তরায়। আমরা চাই ক্যাম্পাস নিরাপদ হোক। এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে সংশি­ষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

নাজমুল হক

মাস্টার্স, ইসলামিক স্টাডিজ বিভাগ,

রাজশাহী বিশ্ববিদ্যালয়