চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে (চসিক) মেয়র প্রার্থী মনোনয়নের পাশাপাশি দলসমর্থিত একক কাউন্সিলর প্রার্থীর নামও ঘোষণা করেছে আওয়ামী লীগ। গতকাল বুধবার বিকালে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠকে একক কাউন্সিলর প্রার্থী চূড়ান্ত করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৪১ সাধারণ ওয়ার্ডে ২০ জন বর্তমান কাউন্সিলর আবারও দলের সমর্থন পেয়েছেন। একই সঙ্গে ১৪ সংরক্ষিত (মহিলা) ওয়ার্ডে বর্তমান ছয় জন কাউন্সিলর ফের দলসমর্থিত একক প্রার্থী হয়েছেন। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি মনোনয়ন বোর্ডের বৈঠকে আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম রেজাউল করিম চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়।
সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে দলের সমর্থনের জন্য এবার আবেদনপত্র কিনে জমা দেন ৪০৫ জন। সেখান থেকে ৪১টি সাধারণ ওয়ার্ড এবং ১৪ সংরক্ষিত (মহিলা) ওয়ার্ডে গতকাল একক কাউন্সিলর প্রার্থী চূড়ান্ত করে আওয়ামী লীগ। ৪১ সাধারণ ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত একক কাউন্সিলর প্রার্থীরা হলেন—১ নম্বর ওয়ার্ডে গাজী মো. শফিউল আজিম, ২ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ ইব্রাহিম, ৩ নম্বর ওয়ার্ডে কফিল উদ্দিন খান, ৪ নম্বর ওয়ার্ডে মো. সাইফুদ্দিন খালেদ, ৫ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ কাজী নুরুল আমিন, ৬ নম্বর ওয়ার্ডে এম আশরাফুল আলম, ৭ নম্বর ওয়ার্ডে মো. মোবারক আলী, ৮ নম্বর ওয়ার্ডে মো. মোরশেদ আলম, ৯ নম্বর ওয়ার্ডে নুরুল আবছার মিয়া, ১০ নম্বর ওয়ার্ডে নিছার উদ্দিন আহমেদ, ১১ নম্বর ওয়ার্ডে মো. ইসমাইল, ১২ নম্বর ওয়ার্ডে মো. নুরুল আমিন, ১৩ নম্বর ওয়ার্ডে মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী, ১৪ নম্বর ওয়ার্ডে আবুল হাসনাত মো. বেলাল, ১৫ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ গিয়াস উদ্দিন, ১৬ নম্বর ওয়ার্ডে সাইয়েদ গোলাম হায়দার মিন্টু, ১৭ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ শহিদুল আলম, ১৮ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ হারুন অর রশিদ, ১৯ নম্বর ওয়ার্ডে মো. নুরুল আলম, ২০ নম্বর ওয়ার্ডে চৌধুরী হাসান মাহমুদ হাসনী, ২১ নম্বর ওয়ার্ডে শৈবাল দাশ সুমন, ২২ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ সলিম উল্লাহ, ২৩ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ জাবেদ, ২৪ নম্বর ওয়ার্ডে নাজমুল হক, ২৫ নম্বর ওয়ার্ডে আব্দুস সবুর লিটন, ২৬ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ হোসেন, ২৭ নম্বর ওয়ার্ডে মো. শেখ জাফরুল হায়দার চৌধুরী, ২৮ নম্বর ওয়ার্ডে নজরুল ইসলাম বাহাদুর, ২৯ নম্বর ওয়ার্ডে গোলাম মোহাম্মদ জোবায়ের, ৩০ নম্বর ওয়ার্ডে আতাউল্লাহ চৌধুরী, ৩১ নম্বর ওয়ার্ডে মো. আবদুস সালাম, ৩২ নম্বর ওয়ার্ডে জহর লাল হাজারী, ৩৩ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ সালাহউদ্দিন, ৩৪ নম্বর ওয়ার্ডে পুলক খাস্তগীর, ৩৫ নম্বর ওয়ার্ডে হাজী নুরুল হক, ৩৬ নম্বর ওয়ার্ডে হাজী জাহাঙ্গীর আলম চৌধুরী, ৩৭ নম্বর ওয়ার্ডে মো. হোসেন মুরাদ, ৩৮ নম্বর ওয়ার্ডে গোলাম মো. চৌধুরী, ৩৯ নম্বর ওয়ার্ডে জিয়াউল হক সুমন, ৪০ নম্বর ওয়ার্ডে আব্দুল বারেক ও ৪১ নম্বর ওয়ার্ডে ছালেহ আহম্মদ চৌধুরী।
সংরক্ষিত (মহিলা) কাউন্সিলর পদে আওয়ামী লীগ সমর্থিত একক প্রার্থীরা হলেন—সৈয়দা কাশপিয়া নাহরিন (ওয়ার্ড নম্বর ১, ২ ও ৩) জোবাইরা নার্গিস খান (ওয়ার্ড নম্বর ৪, ৫ ও ৬), জোহরা বেগম (ওয়ার্ড নম্বর ৭ ও ৮), তছলিমা বেগম নুরজাহান (ওয়ার্ড নম্বর ৯, ১০ ও ১৩), শিউলি দে (ওয়ার্ড নম্বর ১৪, ১৫ ও ২১), শাহীন আকতার রোজী (ওয়ার্ড নম্বর ১৭, ১৮ ও ১৯), রুমকি সেনগুপ্ত (ওয়ার্ড নম্বর ১৬, ২০ ও ৩২), নীলু নাগ (ওয়ার্ড নম্বর ২২, ৩০ ও ৩১), মিসেস নুর আক্তার প্রমা (ওয়ার্ড নম্বর ১২, ২৩ ও ২৪), হুরে আরা বেগম (ওয়ার্ড নম্বর ১১, ২৫ ও ২৬), জিন্নাত আরা বেগম (ওয়ার্ড নম্বর ২৮, ২৯ ও ৩৬), আফরোজা জহুর (ওয়ার্ড নম্বর ২৭, ৩৭ ও ৩৮), লুত্ফুন্নেছা দোভাষ বেবী (ওয়ার্ড নম্বর ৩৩, ৩৪ ও ৩৫), শাহানুর বেগম (ওয়ার্ড নম্বর ৩৯, ৪০ ও ৪১)। চট্টগ্রাম সিটি করপোরেশনের সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০১৫ সালের ২৮ এপ্রিল।
