টেকনাফে ক্ষুদে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ২১:০৫

টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা

টেকনাফে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে এক কুইজ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার পৌর এলাকার বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছোট্টদের এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন — উপজেলা শিক্ষা অফিসার মো: এমদাদ হোছাইন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন — সহকারী উপজেলা শিক্ষা অফিসার আশীষ বোস। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের অর্থায়নে মুসলিম এইডের উদ্যোগে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন— সংস্থার এসিসট্যান্ট প্রজেক্ট কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম। এফ,এম বশির আহমদের সঞ্চালনায় ওই অনুষ্ঠানে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের প্রতিনিধি নাফরিন সুলতানা, শ্রাবণী বিশ্বাস, সেজুতি শর্মা, মুসলিম এইডের এফএম আবু হাসান, রেজাউল করিম, আশরাফ আলী, হাবিবুর রহমান, আবু বক্কর ছিদ্দিক ও প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। ওই প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন— হোয়াইক্যং কেরুণতলী সরকারি প্রাথমিক ৩য় শ্রেণির ছাত্রী রোজা ইসমা তালহা, ২য় স্থান অধিকার করেন হোয়াইক্যংয়ের নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী উম্মে সাদিয়া, ৩য় স্থান অধিকার করেন বাহারছড়া নোয়াখালীয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুমাইয়া আক্তার। প্রতিযোগিতায় টেকনাফ উপজেলার ৭১টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীরা অংশগ্রহণ করে।