কিশোরগঞ্জে আলু চাষ বিষয়ক কৃষক প্রশিক্ষণ

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ২১:০৫

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে  আলু ও মিষ্টি আলুর উন্নত জাত ও উত্পাদন কলাকৌশল শীর্ষক দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার কিশোরগঞ্জ কৃষি গবেষণা উপকেন্দ্রে উদ্ভাবিত আলু ও ভিটামিনসমৃদ্ধ মিষ্টি আলুর জাতসমূহের প্রজনন বীজ উত্পাদন প্রদর্শনীর মাধ্যমে সমস্যা চিহ্নিতকরণ ও গবেষণাভিত্তিক কর্মসূচি’র অর্থায়নে গাজীপুর বিএআরআই-এর কন্দাল ফসল গবেষণা কেন্দ্র এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

কিশোরগঞ্জ কৃষি গবেষণা উপকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আব্দুল মালেক ও বিশেষ অতিথি ছিলেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও কর্মসূচি পরিচালক ড. হরিদাস চন্দ্র মোহান্ত। অতিথিবৃন্দ ছাড়াও বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন। মোট ৩০ জন আলুচাষি প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।